22/05/2026
ক্লায়েন্ট বলতেছে "ভাই, অ্যাড তো ভালোই পারফর্ম করছে ($0.13 পার মেসেজ), তাহলে অফ করলেন কেন?" 🤔
আমি ওনাকে বললাম,
ডিজিটাল মার্কেটিংয়ে একটা কমন ভুল ধারণা হলো— মেসেজ কম খরচে আসলেই ক্যাম্পেইন সফল!
কিন্তু একজন প্রফেশনাল মার্কেটার হিসেবে আমাদের লক্ষ্য শুধু সস্তায় মেসেজ আনা নয়, ক্লায়েন্টের ব্যবসায় আসল লাভ নিশ্চিত করা।🎯
ক্যাম্পেইনটি অফ করার পেছনে আমাদের মূল স্ট্র্যাটেজি কী ছিল?
১. ডেটা অ্যানালাইসিস ও পরবর্তী প্ল্যান (Optimization):
এই শর্ট রান থেকে আমরা ৯,১২৭ রিচ এবং ১০,৫৬৬ ইম্প্রেশন পেয়েছি। এই ডেটা ব্যবহার করে আমরা এখন স্পষ্টভাবে বুঝতে পারছি কোন ধরনের অডিয়েন্স আমাদের বিজ্ঞাপনে বেশি সাড়া দিচ্ছে। এখন এই ডেটা অ্যানালাইসিস করে আমরা আরও নিখুঁত টার্গেটিং এবং একটি স্ট্রং সেলস ফানেল নিয়ে নতুন করে ক্যাম্পেইন সাজাচ্ছি, যাতে বাজেটের অপচয় কম হয় এবং কনভার্সন (বিক্রি) বেশি আসে।📊
২. কাস্টম অডিয়েন্স তৈরির সুযোগ: এই ৩০ জন মেসেজ দেওয়া পটেনশিয়াল কাস্টমার এবং ১০ হাজার+ ইম্প্রেশনের ডেটা দিয়ে আমরা এখন একটি পাওয়ারফুল 'Custom Audience' তৈরি করতে পারবো, যা পরবর্তীতে রী-টার্গেটিং (Retargeting) বিজ্ঞাপনে পানির দামে সেল এনে দেবে!💸
মার্কেটিং মানে শুধু ডলার খরচ করা নয়, ডেটাকে কাজে লাগিয়ে ব্যবসাকে লাভজনক করা। আমরা এখন এই ডেটা রি-অপটিমাইজ করে আরও বড় সেলস টার্গেট নিয়ে নেক্সট ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি! 🔥